আওয়ামী লীগের উপদেষ্টা হলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান

০৭ জুলাই ২০১৯, ০৯:৪২ PM

© ফাইল ফটো

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন। ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবরে দলের ২০তম কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে তাকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনয়ন দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইনাম আহমেদ চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। সিলেট-১ আসনে এবারের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইনাম আহমেদ চৌধুরী। ওই আসনে ধানের শীষের প্রতীক পান খন্দকার আবদুল মুকতাদির।

বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি গত বছরের ১৯ ডিসেম্বর রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বইও লিখেছেন।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬