যশোরের অভয়নগরে যে হাটে মানুষ কেনাবেচা হয়

০১ মে ২০২৬, ১২:৪২ PM
যশোরে শ্রমিক কেনাবেচা

যশোরে শ্রমিক কেনাবেচা © টিডিসি ফটো

দাসপ্রথা বিলুপ্ত হলেও এখনও মানুষ কেনাবেচার হাট বসে যশোরের অভয়নগর উপজেলায়। ভোরবেলা থেকেই মানুষ আসা শুরু করে এ হাটে। নিজেকে বিক্রির জন্য অপেক্ষায় থাকেন তারা।

জানা গেছে, ২০ থেকে ৬০ বছর বয়সী অসংখ্য মানুষ সেখানে উপস্থিত। তাদের হাতে কাস্তে, মাথায় টুপি, পরনে লুঙ্গি, কাঁধে গামছা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রান্তিক কৃষকের অপেক্ষায় বসে আছেন তারা। কৃষক এলে দরদাম ঠিক হবে, তারপর ধান কাটতে যাবেন তারা।

প্রতিবছর ধানকাটা মৌসুম এলেই যশোরের অভয়নগরের নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন নূরবাগ এলাকায় শ্রমিকের হাট বসে। দেশের উত্তরাঞ্চল থেকে শত শত শ্রমিক ধান কাটার উদ্দেশ্যে এখানে আসেন। মালিকপক্ষের সঙ্গে জনপ্রতি টাকার চুক্তি হলে তারা কাজ শুরু করেন। প্রায় এক মাস কাজ শেষে নিজ নিজ এলাকায় ফিরে যান শ্রমিকরা।

নূরবাগ রেলক্রসিংয়ের পাশে রেললাইনে এ সময় অসংখ্য ধানকাটা শ্রমিককে অপেক্ষা করতে দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শ্রমিক মো. জাহাঙ্গীর জানান, একদিন আগে অভয়নগরে এসেছেন। তাদের দলে ৫ জন সদস্য। দরদাম ঠিক না হওয়ায় সকালে কাজে যেতে পারেননি।

রাজশাহী থেকে আসা ধানকাটা শ্রমিক কাওসার বলেন, গত তিন দিন ধরে দুইজন কৃষকের কয়েক বিঘা জমির ধান কাটা শেষ করেছেন। নতুন কাজের আশায় হাটে এসেছেন। নতুন একজনের সঙ্গে দরদাম চলছে। ১২০০ থেকে ১৫০০ টাকা মজুরি চাওয়া হচ্ছে। দরদামে পাত্তা না পেলে কাজে যাচ্ছেন না।

বুইকরা গ্রামের কৃষক বাধন বলেন, ৬ বিঘা জমির ধান পেকে গেছে। স্থানীয়ভাবে ধানকাটা শ্রমিকের সংকট রয়েছে। যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তাই শ্রমিক ভাড়া করতে নূরবাগ হাটে এসেছেন। প্রতিবছর এখান থেকে শ্রমিক নেওয়া হয়। এবার শ্রমিকের মজুরি বেশি। জনপ্রতি সাড়ে ১ হাজার টাকা বলার পরও শ্রমিকরা যেতে রাজি হচ্ছেন না। তাদের চাহিদা জনপ্রতি ১২০০ থেকে ১৫০০ টাকা। তারা সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজ করবেন।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, অভয়নগরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এ বছর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ১২ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।

ইতোমধ্যে ৫ হাজার ৭৩০ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। বাকি ধান কাটা অব্যাহত রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ৮-১০ দিনের মধ্যে বাকি ধান কাটা সম্পন্ন হবে।

ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ে অতিষ্ঠ? সোলার সিস্টেম কতটা কার্যকর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬