মাদকাসক্ত ছেলেকে বেঁধে পুলিশে দিলেন বাবা

০৬ জুলাই ২০১৯, ০৭:৪১ PM

© সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে বেঁধে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগী বাবা। মুন্না নামে ওই যুবককে শনিবার আখাউড়া থানায় সোপর্দ করলে পুলিশ তাকে ব্রাক্ষণবাড়িয়া জেলা কারাগারে পাঠায়।

মুন্না পৌরশহরের তারাগন গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

মুন্নার বাবা মিন্টু মিয়া জানান তার ছেলে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল নেশায় আসক্ত। মাদক সেবনের টাকা না পেলে প্রায়ই মুন্না মা-বাবাসহ পরিবারের লোকজনকে মারধর করত।

এছাড়া মুন্না এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে পরিবারসহ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত পুলিশের কাছে সোপর্দ করেছে।

আখাউড়া থানার ডিউটি কর্মকর্তা মো. রেজোয়ান বলেন, মাদকাসক্ত মুন্না দীর্ঘদিন ধরে পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করাসহ নানা অত্যাচার করে আসছিল। এ পরিস্থিতিতে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মুন্নাকে বেঁধে থানায় সোপর্দ করেন তার বাবা মিন্টু মিয়া।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close