জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত দিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৯ PM
ডা. জাহেদ উর রহমান

ডা. জাহেদ উর রহমান © সংগৃহীত

সংকটময় পরিস্থিতির উন্নতি না হলে দেশে জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ বলেন, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে দীর্ঘ সময় জ্বালানিতে সরকারের ভর্তুকি দেয়া সম্ভব হবে না। এপ্রিলে দাম বাড়বে না আগেই জানানো হয়েছে। তবে বর্তমান সংকটময় পরিস্থিতির উন্নতি না হলে জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে।

এর আগে গত ৩১ মার্চ জ্বালানি বিভাগ জানিয়েছিল, এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গত মার্চেও অপরিবর্তিত ছিল জ্বালানি তেলের দাম। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছিলেন, জনগণের কথা চিন্তা করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি।
 
জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে আগের ব্রিফিংয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছিল। সেখানে ২০২৫ সালের মার্চ ও ২০২৬ সালের মার্চ মাসের তুলনামূলক চিত্র তুলে ধরে বলা হয়, জ্বালানির সরবরাহ কিছুটা কমেছে ঠিকই, তবে বর্তমান পরিস্থিতির মতো তীব্র সংকটের পর্যায়ে নয়। মূলত আতঙ্কজনিত কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জাহেদ-উর-রহমান বলেন, সংকট মোকাবেলায় ‘ফুয়েল অ্যাপ’ বা ‘ফুয়েল পাস অ্যাপ’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাইলট কার্যক্রম ইতোমধ্যে ঢাকায় শুরু হয়েছে এবং বর্তমানে সাতটি পেট্রোল পাম্পে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যদিও অ্যাপটি এখনো পুরোপুরি নির্বিঘ্নভাবে কাজ করছে না এবং কিছু কারিগরি সমস্যা দেখা দিচ্ছে, তবুও দ্রুত তা সমাধানের চেষ্টা চলছে।

তিনি জানান, এ বিষয়ে আজ সকালে সংসদে অবস্থানকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে, জ্বালানি বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে খুব দ্রুত অ্যাপটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। অ্যাপটি কার্যকরভাবে চালু হলে বর্তমানে যে সংকট, বিশেষ করে দীর্ঘ লাইনের সমস্যা দেখা যাচ্ছে, তা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, এ বিষয়ে নাগরিকদের কোনো পরামর্শ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।

প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬