রিফাত হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি

৩০ জুন ২০১৯, ০৯:৪৩ PM

© টিডিসি ফটো

বরগুনা উন্নয়ন ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসিতে বরগুনায় রিফাত শরীফের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টার দিকে বরগুনা উন্নয়ন ফোরামের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সমাজসেবক ও বরগুনা উন্নয়ন ফোরামের সভাপতি মো. মুহিববুল্লাহ শাহীন। বক্তব্য রাখেন বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু এবং বিশিষ্ট সমাজ উন্নয়নকর্মী ও কলাপাড়া উপজেলা ফোরামের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান থাকায় এ ধরনের হত্যাকাণ্ড বারবার সংগঠিত হচ্ছে। রিফাত শরীফ হত্যাকাণ্ডের চারদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মূল আসামি নয়ন ও সহযোগী রিফাত ফরাজীসহ অন্য আসামিরা গ্রেফতার না হওয়া দুঃখজনক।

বক্তারা আরো বলেন, মানুষের মানবতা দিন দিন এমন পর্যায়ে পৌঁছেছে যে দুর্বৃত্তরা প্রকাশ্যে মানুষ হত্যার মতো অপরাধ করার সাহস পাচ্ছে। এমন নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুততার সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থার চরম সংকটের মধ্যে পড়বে বলেও মন্তব্য করেন বক্তারা।

মানববন্ধন খেকে রিফাত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির জন্য জোর দাবী জানানো হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close