বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন তিন লাখ পদ শূন্য

৩০ জুন ২০১৯, ১২:৫৯ PM

© সংগৃহীত

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বর্তমানে তিন লাখ আট হাজার ৩৯২টি পদ শূন্য রয়েছে। আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে তিন লাখ আট হাজার ৩৯২টি পদ শূন্য রয়েছে। শূন্যপদ পূরণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে, আদালতে মামলা, নিয়োগ বিধি না হওয়া এবং পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না বলে জানান তিনি।

এছাড়া রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানান, ২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মোট ১০০ জন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে আপিল বিভাগে ছয় জন ও হাইকোর্ট বিভাগে ২৮ জন।

তিনি আরও জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত অধস্তন আদালতে মোট ৮৭৬ জন সহকারী জজ নিয়োগ দেয়া হয়েছে। ৯৯ জন সহকারী জজ নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আরও ১০০ জন সহকারী জজ নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়েছে। এ পর্যন্ত দুই হাজার ৬৭ জন বিচারককে বিভিন্ন পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ছ…
  • ০৩ এপ্রিল ২০২৬
গরমে বরফ দিয়ে শরবত নাকি বরফ ছাড়া শরবত—কোনটা উপকারী
  • ০৩ এপ্রিল ২০২৬
আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬