রিফাত হত্যার বিচার চাইলেন টাইগাররা

২৭ জুন ২০১৯, ০৮:৩০ PM

© টিডিসি ফটো

গতকাল বুধবার বরগুনা সরকারি কলেজের অদূরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার ভিডিও প্রকাশ হওয়ার পর তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যম। মূহুর্তেই সারাদেশে এর উত্তাপ ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক সংগঠন থেকে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ হত্যার বিচার চেয়েছেন। প্রতিবাদের অংশবিশেষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার মুশফিকুর রহিম ও রুবেল হোসেন আলাদাভাবে রিফাত হত্যার বিচার চেয়েছেন। তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘটনায় দায়ীদের বিচার চেয়ে স্ট্যাটাস দিয়েছেন।

জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক তার ফেসবুক পেজে লিখেন, ‘আমি মুশফিকুর রহীম এবং আমি রিফাত হত্যার ন্যায়বিচার চাই। #জাস্টিসফররিফাত।’

মুশফিকুর রহিম

একই ভাবে তারকা পেসার রুবেল হোসেন লিখেন, ‘আমি রুবেল হোসেন এবং আমি রিফাত হত্যার ন্যায়বিচার চাই। #জাস্টিসফররিফাত।’

রুবেল হোসাইন

প্রসঙ্গত, নির্মম এই ঘটনার বলি ব্যক্তির নাম শাহ নেয়াজ রিফাত শরীফ। বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনেই ২৫ বছর বয়সী রিফাতকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬