দুই খেলায় দেশ সেরা শিক্ষার্থী মালিহা-রাব্বি

২৪ জুন ২০১৯, ০৯:৫১ PM

© সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুই শিক্ষার্থী আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে। মালিহা আফরিন অঙ্ক দৌড় এবং মো. রাব্বি মোরগ লড়াই প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে।

গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মালিহা আফরিন বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। রাব্বী চরবহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আল মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিক্ষার্থী দুটি ইভেন্টে দেশসেরা খেলোয়াড়ের তালিকায় নাম লিখে বালিয়াকান্দি উপজেলার সুনাম বয়ে এনেছে।

দুই শিক্ষার্থীর দেশসেরা হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক ও। তিনি বলেন, বিদ্যালয় পর্যায় থেকে বাছাই প্রক্রিয়া শুরু হয়। পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশ নিয়েও প্রতিভার রাখে এই শিক্ষার্থীরা। সর্বশেষ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে তারা দেশসেরা হয়েছে।

পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬