নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

২৪ জুন ২০১৯, ০৪:৩৭ PM

© টিডিসি ফটো

নড়াইলকে অন্ধত্ব মুক্ত করতে মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত হয়েছে। রোববার শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা দেওয়া হয়।

খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মো. আবুল কালাম আজাদ ও ডা. সেলিনা আক্তার প্রায় সাড়ে ৩’শ রোগীর চোখ পরীক্ষা করেন। এর মধ্য থেকে জটিল ছানিপড়া ৪০ জন রোগী বাছাই করে তাদের বিনা খরচে অপারেশন, লেন্স, চশমাসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেবে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল।

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক এবং এমপি মাশরাফি বিন মর্তুজার হাতে গড়া প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও মাগুরার বদরউদ্দিন-হিঙ্গুলজান স্মৃতি কল্যাণ পাঠাগারের যৌথ উদ্যোগে, দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এ চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close