সুখবর দিলেন সোহেল তাজ, সৌরভকে পাওয়া গেছে (ভিডিও)

২০ জুন ২০১৯, ০৮:১১ AM

নিখোঁজের ১১ দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের ভাগ্নে সৌরভকে পাওয়া গেছে। বিষয়টি সোহেল তাজ নিজেই লাইভে এসে নিশ্চিত করেছেন। বৃহ্স্পতিবার ভোর ৫ টা ২৭ মিনিটে কিছু লোক সৌরভকে রাস্তায় ফেলে দিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ শেরপুর রুটের তারাকান্দার উপজেলার মধুপুরের বটতলা বাজার এলাকার জামিল অটোরাইস মিলের সামনে দুর্বৃত্তরা সৌরভকে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। সৌরভ বর্তমানে সুস্থ আছেন।

ওসি আরও জানান, সৌরভ জেলা পুলিশ সুপারের হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ৯ জুন সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন আফমি প্লাজার সামনে থেকে সৌরভকে অপহরণ করে দুর্বৃত্তরা। সৌরভের পরিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানার সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। তাদের দাবি, সৌরভকে চাকরি দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। একটি কালো পাজেরো গাড়িতে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন ১০ জুন পাঁচলাইশ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন সৌরভের বাবা।

উল্লেখ্য, ইফতেখার আলম সৌরভ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের মামাতো বোনের ছেলে।

দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬
জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬
দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬