জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

১২ আগস্ট ২০২৬, ১২:২২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৬, ১২:২৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। © সংগৃহীত ও সম্পাদিত

মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে স্থানীয় দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১২ আগস্ট) এক যৌথ বিবৃতিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে অতর্কিত ও কাপুরুষোচিত হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এ হামলায় বাসচালকসহ প্রায় ১০ জন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে তারা দাবি করেন।

তারা বলেন, শিক্ষার্থীদের ওপর এ ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

ছাত্রদলের নেতৃদ্বয় সরকারের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হামলার সঙ্গে জড়িত মূল অপরাধী ও স্থানীয় দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে হামলায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। বিবৃতিতে নেতৃদ্বয় ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬