সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

১২ আগস্ট ২০২৬, ১২:১২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৬, ১২:২৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগরের মিতালি ১১১ নম্বর বাসা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মও. মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোতোয়ালি থানাধীন রায়নগর আবাসিক এলাকা মিতালি ১১১ নাম্বার বাসায় তিনটি মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খবর পাওয়ার পরপরই থানা-পুলিশ, সিআইডি এবং পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। 

মিতালি আবাসিক এলাকার সাধারণ সম্পাদক নাজমুল হক নাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে বাসার ভেতরে নৃশংস এ হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা স্তম্ভিত হয়ে যাই। তাৎক্ষণিকভাবে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।’

ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬