হবিগঞ্জে এইচআইভিতে আক্রান্ত ৪৬ রোগী শনাক্ত

১৯ জুন ২০১৯, ০৯:৫৮ PM

© সংগৃহীত

হবিগঞ্জে মরণব্যাধি এইচআইভি ভাইরাসে আক্রান্ত মোট ৪৬ জনকে শনাক্ত করা হয়েছে। তারা প্রত্যেকেই চিকিৎসারত রয়েছেন। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা জেলার আজমিরীগঞ্জে সবচেয়ে বেশি। তবে ঠিক কতজন এ উৃপজেলায় আক্রান্ত রয়েছেন তা জানানো হয়নি।

বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বাধন হিজরা সংঘ আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করেন সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী।

তিনি বলেন, হিজরাদেরকে হিজরা বলা উচিত নয়। এ শব্দটির মাধ্যমে তাদেরকে খাটো করা হয়। তাদেরকে তৃতীয় লিঙ্গ বলা উত্তম। আর তাদেরও উচিত যেন তারা মানুষের সঙ্গে ভাল আচরণ করা।

সভায় আরো জানানো হয়, এখনও পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে আড়াই হাজারের মতো এইচআইভি রোগী সনাক্ত করা হয়েছে। তাদের মাঝে এ ভাইরাসের প্রবণতা মারাত্মক আকার ধারণ করছে। এখনও পর্যন্ত সবাইকে পরীক্ষা করা সম্ভব হয়নি।

এসময় সভায় আরো বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, এনজিও কর্মকর্তা মো. আলমগীর কবির ও সাইফুল হাসান প্রমুখ।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close