দুর্নীতি রোধে তিন ধাপে যাচাই, যে উপজেলা দিয়ে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ PM
এ জেড এম জাহিদ হোসেন

এ জেড এম জাহিদ হোসেন © সংগৃহীত

বিএনপি সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড নিয়ে আগ্রহ যেন থামছেই। জানা গেছে, প্রাথমিকভাবে ৮টি উপজেলা দিয়ে শুরু হবে এই কার্যক্রম। দুর্নীতি রোধে যাচাই-বাছাই হবে মোট তিন ধাপে। এক্ষেত্রে বান্দরবানের লামা উপজেলা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন শিশু ও মহিলা বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে লামা উপজেলা থেকে এ কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলায়ও ফ্যামিলি কার্ড বিতরণ সম্প্রসারণ করা হবে। তিনি জানান, সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে। এর মাধ্যমে উপকারভোগীদের তথ্যভিত্তিক সেবা প্রদান সহজ হবে এবং সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, এ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ রাখা হবে না। যেকোনো সীমাবদ্ধতা দূর করাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, দুর্নীতির হার শূন্য শতাংশে নামিয়ে আনা হবে। ফ্যামিলি কার্ড কার্যক্রম কবে থেকে শুরু হবে—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই আপনারা এর বাস্তবায়ন দেখতে পাবেন।’

ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে যাচাই–বাছাই করে প্রকৃত পাওয়ার যোগ্য পরিবারগুলোকেই অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। এ জন্য তিন ধাপে কঠোর পর্যবেক্ষণ ও যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করা হবে, যাতে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতির সুযোগ না থাকে।

মন্ত্রী আরও বলেন, প্রাথমিক ধাপের অভিজ্ঞতা মূল্যায়ন করে প্রয়োজনীয় সংশোধন ও সমন্বয় করা হবে, এরপর তা জাতীয় পর্যায়ে বিস্তৃত করা হবে।

এবার নতুন আরেক জেলার দুই ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি, পেছালেন জ্যোতি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩৫ কর্মকর্তা নিয়োগে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬