১০ হাজার ইয়াবাসহ পুলিশের এসআই আটক

১৫ জুন ২০১৯, ১০:০০ AM
প্রতীকী

প্রতীকী

বন্দর নগরী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ  পুলিশের এক এসআইকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ জুন) রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়।

নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং র‌্যাব যৌথভাবে ইয়াবা উদ্ধারে এ অভিযান চালায়। অভিযানে আটক সিদ্দিকুর রহমান নগর পুলিশের বন্দর জোনে টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) হিসেবে কর্মরত বলে জানা গেছে।

এ ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, সিদ্দিকুর মোটরসাইকেল যোগে ১০ হাজার ইয়াবা নিয়ে সিজিএস কলোনির বাসায় যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান, টিএসআই সিদ্দিকুরের ট্রাফিক বিভাগে পোস্টিং হয়েছিল সম্প্রতি। তবে তিনি এখনো এই বিভাগে যোগ দেননি।

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬