শীঘ্রই আসছে বর্ষার বৃষ্টি

১০ জুন ২০১৯, ০৫:৫০ PM

© সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে দেশে বর্ষাকালের বৃষ্টি শুরু হতে পারে। সোমবার সকালে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তিন দিনের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরও অগ্রগতির জন্য অবস্থা অনকূলে রয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, এটা মৌসুমি বৃষ্টি। এটা বর্তমানে টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। পরবর্তী (দেশের ভেতরের দিকে) অগ্রসর হওয়ার জন্য এটি অনুকূল অবস্থায় রয়েছে।

তিনি আরো বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সামনের দিকে অগ্রসর হলে বর্ষাকাল শুরু হবে। বর্ষাকাল শুরু হওয়ার জন্য এই মৌসুমি বায়ুর প্রয়োজন।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে।

এদিকে সোমবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
close