শাওয়ালের চাঁদ দেখা যায়নি, কাল রোজা, বৃহস্পতিবার ঈদ

০৪ জুন ২০১৯, ০৮:৪৫ PM

ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ জানিয়েছেন, আজ সন্ধ্যায় দেশের দেশের ৬৪ জেলার কোথাও চাঁদ দেখা যায়নি। এজন্য আগামীকাল বুধবার পবিত্র রমজান ৩০টি পূর্ণ হচ্ছে। পরদিন বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন। বৈঠকে সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী।

ঘোষণায় তিনি বলেন, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সব বিভাগের কাছ থেকে চাঁদ দেখা যাওয়ার কেনো তথ্য পাওয়া না যাওয়া আজকের সভা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে নিয়েছে। 

এসময় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বিষয়টিতে যাতে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয় সে বিষয়ে অনুরোধও জানান। 

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close