মালিবাগে ককটেল বিস্ফোরণ, নারী পুলিশসহ আহত ৩

২৬ মে ২০১৯, ১১:১৭ PM

© সংগৃহীত

পুলিশের গাড়িতে দুর্বৃত্তদের ককটেল হামলায় দায়িত্বরত এক নারী পুলিশ সদস্যসহ অন্তত তিনজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার রাত পৌনে ৯ টার দিকে রাজধানীর মালিবাগ মোড়ে এই হামলার ঘটনা ঘটে।

আহত ওই নারী পুলিশের নাম (এএসআই) রাশেদা খাতুন। ওই নারী পুলিশ ছাড়াও দুই রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বলেন, আগুনের সংবাদ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহত নারী পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা খাতুনসহ দুই রিকশাচালককে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের গাড়িচালক কনস্টেবল শফিক জানান, ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা কি যেন ছুঁড়ে মারে। এতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। এ সময় আশপাশের দালানের গ্লাসও ভেঙ্গে গেছে বলে জানান ওই কনস্টেবল।

ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close