স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর গুঞ্জন, নতুন দায়িত্বে আসছেন কে?

২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ AM
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় © টিডিসি ফটো

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। গুঞ্জন উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরানো হবে। তার দায়িত্বে আসবেন বর্তমান নিরাপত্ত উপদেষ্টা। এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ পরিবর্তন হচ্ছে বলে গতকাল রাতে সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র সংবাদমাধ্যম দৈনিক মানবজমিনের নিশ্চিত করেছে।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেয়া হতে পারে।

এছাড়া জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাবেন। এর বাইরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হতে পারে বলে আলোচনা আছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জেরে সংগঠনটির দাবির মুখে স্বরাষ্ট্রে পরিবর্তন আনা হচ্ছে বলে সূত্রের দাবি। এছাড়া নির্বাচন পরিস্থিতি সামনে রেখে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হচ্ছে। সংস্থাটির উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদলের সরকারি সিদ্ধান্ত আজই জানা যাবে।

অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬