শহিদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে সরকার

১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ AM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। তার স্ত্রী ও একমাত্র সন্তানের সব দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুসংবাদ গভীর ভারাক্রান্ত হৃদয়ে দেশবাসীর কাছে তুলে ধরেন তিনি।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। এ ক্ষতিকে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে তিনি হাদির রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টা আরও বলেন, শহিদ ওসমান হাদির স্ত্রী ও তার একমাত্র সন্তানের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে।

হাদিকে ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের অমর সৈনিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই বীর যোদ্ধার অপূর্ণ স্বপ্ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এখন সমগ্র জাতির। তার আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না এবং এই শোককে শক্তিতে রূপান্তর করেই দেশ এগিয়ে যাবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬