বিএএস: ৫ জুন হবে পবিত্র ঈদ উল ফিতর

২১ মে ২০১৯, ০৫:০৮ PM

© সংগৃহীত

পবিত্র ঈদ-উল-ফিতর আগামী ৫ জুন বুধবার পালিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটির (বিএএস)। ৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিএএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৩ জুন সোমবার বিকাল ৪টা ২ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ওইদিন সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ১ ডিগ্রি নিচে ২৯২ ডিগ্রি দিগংশে অবস্থান করবে। তাই এদিন চাঁদের কোনো অংশই দেশের আকাশে দেখা যাবে না।

চাঁদটি পরদিন ৪ জুন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১১ ডিগ্রি উপরে ২৮৯ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং ৫৮ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে ২৯৪ ডিগ্রি দিগংশে অস্ত যাবে।

এই সময় চাঁদের ১% অংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে। এই সন্ধ্যায় উদিত চাঁদের বয়স হবে ২৬ ঘণ্টা ৪০ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close