সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কী বলে ডাকতে হবে— জানতে চেয়ে রিট

‘স্যার’ না ডাকায় দুর্ব্যবহারের শিকার
২০ মে ২০১৯, ০৭:৪৮ PM

© সংগৃহীত

সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ মানুষ বা নাগরিকরা কী বলে ডাকবেন, তা জানতে তথ্য অধিকার আইনে আবেদন করেছেন এক উন্নয়নকর্মী। সোমবার দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তথ্য অধিকার বিধিমালার বিধি-৩ এর নির্ধারিত ‘ফরম-ক’ পূরণ করে এই তথ্য জানতে চান শহরের ওয়াপদা রোডের ওই বাসিন্দা। তিনি জানতে চেয়েছেন যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোন আইন বা বিধি আছে কিনা। উন্নয়নকর্মীর নাম সালেহীন চৌধুরী।

সালেহীন বলেন, সরকারি দপ্তরগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধন নিয়ে এই দেশের নাগরিকরা প্রতিনিয়ত দুর্ব্যবহারের শিকার হন। তাদেরকে শুধু ‘স্যার’ সম্বোধন না করার কারণে দুর্ব্যবহারের শিকার হতে হয়।

তিনি বলেন, আমি বুঝতে পারিনা যে রাষ্ট্রের একজন কর্মচারী হয়ে তারা জনগণের সঙ্গে কেন এমনটা করেন। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমি তথ্য অধিকার আইনে জানতে চেয়েছি- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোন আইন বা বিধি আছে কী না। 'যদি না থাকে তবে সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরতদের নাগরিকরা কী বলে ডাকবেন সেই বিষয়টি যাতে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়'।

প্রসঙ্গত, কয়েক দিন আগে ‘দিদি’ ডাকায় এক ব্যবসায়ীর মাছের থালায় লাথি দেওয়ার অভিযোগ পাওয়া যায় সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারের বিরুদ্ধে।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬