জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ PM
জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই-এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই-এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইন্সটিটিউট (আইআরআই)-এর এক প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

জামায়াতের কেন্দ্রীয় সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে আইআরআই-এর প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়ার আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিফেন সিমা, সিনিয়র পরিচালক সোনজা গ্লোকল ও প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ। 

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোকাররম হোসেন, ড. জুবায়ের আহমেদ এবং ড. শিব্বির আহমাদ উপস্থিত ছিলেন। 

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহকে নিয়ে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর সাম্প্রতিক জরিপ নিয়ে আলোচনা করা হয়।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬