প্রধানমন্ত্রীকে ফোন করে ভাগ্য খুললো মুদি দোকানির (ভিডিও)

১৫ মে ২০১৯, ১১:১১ AM

© সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ভাগ্য খুললো নেত্রকোনোর বারহাট্টা উপজেলার মুদি দোকানদার মো. ডালিমের। গত ১২মে তিনি প্রধানমন্ত্রীকে ফোন করেন।

প্রধানমন্ত্রী ডালিমকে জ্ঞিাসা করেন, তোমার জীবিকা চলে কিভাবে? উত্তরে ডালিম বলেন, ছোটখাটো একটা দোকান আছে, তা দিয়েই কোনো রকম চলে। এসময় ডালিম তার জীবিকা নির্বাহের জন্য একটি দুধের গাভি এবং একটি ইজিবাইক (মিশুক) প্রদানের জন্য অনুরোধ করেন প্রধানমন্ত্রীকে।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলামের মাধ্যমে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বৃ-কালিকা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ডালিমকে একটি ইজিবাইক (মিশুক), একটি গাভি এবং গাভির পরিচর্যার জন্য নগদ পাঁচ হাজার টাকা দেন।

মঙ্গলবার দুপুরে মুদি দোকানদার মো. ডালিমকে একটি ইজিবাইক (মিশুক), একটি গাভি এবং গাভির পরিচর্যার জন্য নগদ পাঁচ হাজার টাকা বুঝিয়ে দেন নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মঈনউল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মঈনুল হক কাশেম, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানরা, সহকারী কমিশনার (ভূমি), বারহাট্টা থানা পুলিশের ওসি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদির প্রমুখ।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে...

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence