ঢাকা থেকে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান সরিয়ে নিতে চায় রাজউক

০৪ মে ২০১৯, ০৬:৩২ PM
রাজউক

রাজউক © সংগৃহীত

রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান জানান, রাজধানী ঢাকা থেকে সব ধরনের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সরিয়ে নিতে চায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রাতিষ্ঠানিক শিক্ষাকার্যক্রম রাজধানী ঢাকার বাহিরে অথবা নির্দিষ্ট একটি অঞ্চল বা এলাকায় হওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।

শনিবার রাজউক মিলনায়তনে সেভ দ্যা চিলড্রেন এবং রাজউক আয়োজিত ‘শিশুদের ভাবনায় কেমন হবে ঢাকা’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে এ কথা জানান রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান। রাজউক ও সেভ দ্য চিলড্রেনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সংলাপে দুই শতাধিক শিশু অংশগ্রহণ করে। সংলাপে ঢাকা শহর নিয়ে তাদের মতামত প্রকাশ করে অংশগ্রহণকারী শিশুরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের উদ্দেশে রাজউক চেয়ারম্যান বলেন, ‘তোমাদের জন্য পরিকল্পিত শহর দিতে পারিনি। এজন্য রাজউক চেয়ারম্যান হিসেব আমি দায়ী। আমরা চেষ্টা করছি ঢাকা থেকে সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সরিয়ে ফেলতে। এ নিয়ে পরিকল্পনা চলছে আমাদের কর্তৃপক্ষের।

তিনি আরো বলেন, রাজধানীতে থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরিয়ে নিতে জরিপ চালানো হচ্ছে। এর মধ্যে দুটি জায়গাও দেখেছি আমরা। যেখানে খেলার মাঠ পার্কিংসহ সব সুবিধা থাকবে।

রাজউকের নেয়া এ উদ্যোগ সম্পর্কে তিনি জানান, স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ডিটেইল অ্যারিয়া প্লানের (ড্যাপ) প্রথম অনুষ্ঠান আজকের এই সংলাপ। ভবিষ্যতে যেসব শহর গড়ে তোলা হবে তা যেন শিশুসহ সব শ্রেণি-পেশার মানুষের বাসযোগ্য হয় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সবদিক বিবেচনায় আধুনিক নগরায়ন তৈরির পরিকল্পনায় ভবিষ্যতে আর কোন ত্রুটি রাখা যাবে না বলেও জানান রাজউক প্রধান আব্দুর রহমান।

বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close