গাজীপুরে ডাকাতি: ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ডাকাত সর্দার

০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ PM
গ্রেপ্তার ডাকাত সর্দার

গ্রেপ্তার ডাকাত সর্দার © সৌজন্যে প্রাপ্ত

গাজীপুর নগরের ধীরাশ্রম এলাকায় সংঘটিত একটি বড় ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন করে ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া ৬ নম্বর রোড এলাকা থেকে সর্দার মনিরকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (৪ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

সিআইডি জানায়, গত ২ অক্টোবর গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় মো. আব্দুল সোবহানের বাড়িতে সংঘটিত ওই ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টারও কম সময়ে ঘটনার রহস্য উদঘাটন ও মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো ইউনিটের সদস্যরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই রাতে ডাকাত দল ধারালো রামদা, চাপাতি, কিরিচ, ছোরা, লোহার রড ও বড় আকারের কাটারসহ সজ্জিত অবস্থায় বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে রেখে প্রায় আধা ঘণ্টা ধরে লুটপাট চালায়। এ সময় স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ প্রায় ২২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতরা বাড়ির কয়েকজন সদস্য ও ভাড়াটিয়াকে মারধরও করে। এ ঘটনার পর গাজীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলা দ্রুতই সিআইডির অধীনে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অভিযানকালে মনিরের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন, ছয়টি ককটেল, ডাকাতির কাজে ব্যবহৃত ১১টি টর্চলাইট ও একটি কাটার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। সিআইডি জানায়, গ্রেপ্তার মনিরের বিরুদ্ধে এর আগেও দুটি মামলা রয়েছে— একটি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় এবং অন্যটি ডিএমপি সবুজবাগ থানায়।

সংগঠিত অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো সর্বদা সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সিআইডি আরো জানিয়েছে, মনিরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ ও তার সহযোগীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ: ডাকাত
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9