বাস-ট্রেনের টিকিট বিক্রি শুরু, পূজার লম্বা ছুটি শুরু কবে?

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাংলাদেশিদের জীবনে বছরে যে দুই তিন বার ছুটি আসে, এর মধ্যে দুই ঈদের পরেই রয়েছে দুর্গাপূজা। এ বছর ঈদের পাশপাশি পূজাতেও বাড়তি ছুটি ঘোষণা করেছে সরকার। এবারের দুর্গাপূজা উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চলবে। এর মধ্যেই বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। পরিবার পরিজন নিয়ে যারা গ্রামের বাড়িতে যাবেন তারা অনলাইনে টিকিট কেনা শুরু করেছেন।

এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ছুটি শুরু হবে। অক্টোবরের চলবে ৭ তারিখ পর্যন্ত টানা ১২ দিন এ ছুটি থাকবে। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তথা স্কুল-কলেজগুলো এই ছুটির আওতায় পড়বে। তবে বাড়তি পাওনা হলো, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকা এ দিনটিতেও ঐচ্ছ্বিক ছুটি পাবেন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট ১২ দিন বন্ধ থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্বশাসিত, তাই তাদের ছুটির বিষয়টি স্ব স্ব বিশ্ববিদ্যালয় নিজ নিজ প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত দেবে।

এছাড়া সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজা উপলক্ষে চার দিনের ছুটি পাবেন। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি থাকবে। এর আগে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি। আর ৩ ও ৪ তারিখ (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চার দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9