নুরের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ, জাপা অফিস ভাঙচুর

৩০ আগস্ট ২০২৫, ০৭:২৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
জাপা অফিস ভাঙচুর

জাপা অফিস ভাঙচুর © টিডিসি

রাজধানীতে জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও উপজেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বেরিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা জাতীয় পার্টি (জাপা) অফিস ভাঙচুর করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। 

মিছিল শেষে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের নেতা ভিপি নূরসহ অসংখ্য নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. কাঞ্চন আহমেদ, ময়মনসিংহ মহানগর গণঅধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির খান,ঈশ্বরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ প্রমুখ।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬