গরু ব্যবসায়ীকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা

২৯ আগস্ট ২০২৫, ০৯:৪২ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM
নিহত মিজানুর রহমান

নিহত মিজানুর রহমান © টিডিসি

যশোরের বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে নিজ বাড়িতে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন এবং প্রতি শুক্রবার কসাইয়ের কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে মিজানুরকে নিতে ভ্যান চালক বাড়ির গেটে এসে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা বাইরে বের হয়ে দেখেন উঠানে রক্তাক্ত অবস্থায় মিজানুরের নিথর দেহ পড়ে আছে। পরে পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে।

এলাকাবাসী মো. ইউনুস আলী বলেন, মিজান একজন সৎ ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গ্রামের কারও সঙ্গে তার বিরোধ ছিল না। কীভাবে এ হত্যাকাণ্ড ঘটলো, সেটি রহস্যজনক। তিনি প্রশাসনের কাছে হত্যার সঠিক তদন্ত ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বেনাপোল পোর্ট থানার এসআই রাসেদ বলেন, খবর পেয়ে রাত ৪টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, এটি পরিকল্পিত নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে ইতোমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9