ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

২৯ আগস্ট ২০২৫, ০৮:৫০ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM
ঝুঁকিপূর্ণ ভবন

ঝুঁকিপূর্ণ ভবন © টিডিসি

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত পাতাখালি মাধ্যমিক বিদ্যালয়টি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এই বিদ্যালয়ের একমাত্র ত্রিতল ভবনটি ১৯৯৮-৯৯ সালে নির্মিত হয়। পরবর্তীতে ঘূর্ণিঝড় আইলা, বুলবুল, আম্পানসহ একাধিক দুর্যোগে ভবনটি সাইক্লোন শেল্টার হিসেবেও ব্যবহৃত হয়েছে। কিন্তু বর্তমানে ভবনটির নিচতলার পিলারে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। সিঁড়ি ও ছাদের প্লাস্টার খসে পড়ছে নিয়মিতভাবে। দেয়ালেও ফাটল দেখা দিয়েছে।

বিদ্যালয়ের আইসিটি শিক্ষক এস এম লিয়ন রহমান জানান, প্রতিদিন আতঙ্কের মধ্যেই ক্লাস চলছে। শিক্ষক-শিক্ষার্থীরা ভয়ে থাকে, কখন ছাদের প্লাস্টার খসে মাথায় পড়ে যায় বলা যায় না।

সপ্তম শ্রেণির ছাত্রী ইমামা জাহান ইমা বলেন, আমাদের ক্লাস করতে ভয় করে। দড়ি দিয়ে পিলার বেঁধে রেখেছে। আমরা নতুন একটা ভবন চাই, সেখানে নিশ্চিন্তে পড়তে পারব।’

নবম শ্রেণির শিক্ষার্থী রাকিবুল ইসলাম হৃদয়ের অভিযোগ, ‘রংচং করে আর জানালায় গ্লাস লাগানো হলেও ভবনটা আসলে অনেক দুর্বল হয়ে গেছে।

অভিভাবকেরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় শিক্ষার্থীদের প্রাণহানি ঘটতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো সংস্কার বা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে ঝুঁকি আরও বাড়বে।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9