হাসপাতালে ছেলেকে দেখতে গিয়ে প্রাণ গেল বাবার

০৩ আগস্ট ২০২৫, ০৭:২৮ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরে হাসপাতালে অসুস্থ ছেলেকে দেখতে গিয়ে আব্দুর রহমান (৬৫) নামে এক পিতার মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট)  যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আব্দুর রহমান চৌগাছার শুকপুকুরিয়ার মাকাপুর গ্রামের বাসিন্দা।

মৃত আব্দুর রহমানের বেয়াই নজরুল ইসলাম জানান, আব্দুর রহমানের ছেলে আব্দুস সাত্তার শুক্রবার অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। শনিবার দুপুরে ছেলেকে দেখতে হাসপাতালে যান আব্দুর রহমান। এ সময় হাসপাতালের লেবার ওয়ার্ডে সামনে এসে মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আশেপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আ ন ম বজলুর রশীদ জানান, আব্দুর রহমান নামে এক বৃদ্ধ মেডিসিন ওয়ার্ডে ছেলেকে দেখতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬