গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

১৬ মে ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ১২:৫১ PM
নিহত শ্রমিকের স্বজনদের আহাজারি

নিহত শ্রমিকের স্বজনদের আহাজারি © টিডিসি

পাবনায় গাছে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে ফজলুল হক (৫২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার লাউতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজলু একই উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচশোয়াইল গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

স্থারীয়রা জানান, লাউতিয়া গ্রামের অতুল নামের এক ব্যক্তির দুটি গাছ কেনেন এক গাছের ব্যাপারী। শুক্রবার গাছ কাটতে যায় ফজলুল হকসহ আরও কয়েকজন দিনমজুর। দুপুর সাড়ে ১২টার দিকে গাছে ওঠার সময় পা পিছলে নিচে মাটিতে পড়ে মাথায় আঘাত পান ফজলুল হক। এ সময় তার কান ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফজলুল হককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, ফজলুল হক নামের এক দিনমজুর গাছ থেকে পড়ে মারা যান। পরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

ট্যাগ: নিহত
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9