স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে যুবকের অনশন

০১ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৬ AM
তরুণীর অনশন

তরুণীর অনশন © সংগৃহীত

স্ত্রীর স্বীকৃতির দাবিতে সুমি আক্তার নামে এক তরুণী তার স্বামীর বসত বাড়িতে অনশন করছেন। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের হিড়িভিটা আলাল মিয়ার ছেলে হানিফ মিয়ার বাড়িতে। অনশনরত সুমি আক্তার একই উপজেলার ভিতর গাঁও গ্রামের ফজলুল হকের  মেয়ে। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে হিরিভিটা গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে তরুণী অবস্থান করছেন। এ খবর পেয়ে সুমি আক্তারের শ্বশুর, শাশুড়ি ও তার পরিবারের লোকেরা ঘরে তালা দিয়ে বাড়ি ছেড়ে চলে যায়।  

অনশনরত সুমি আক্তার বলেন ২০২৩ সালে পরিবারের সম্মতি না নিয়ে ৩ লাখ টাকা কাবিনে ইসলামী শরিয়ত মতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে স্বামী-স্ত্রী  ময়মনসিংহ শহরের সানকি পাড়ায় একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। সুখেই চলছিল তাদের দাম্পত্য জীবন। কিন্তু সুমি আক্তারের পরিবার গরিব বিধায় তার শ্বশুর-শাশুরী বিষয়টি মেনে নিতে পারেনি। প্রায় দুই বছর ঘর সংসার করার পর সুমি আক্তারের স্বামী মো. হানিফ মিয়ার পরিবারের চাপ সহ্য করতে না পেরে সে তার স্ত্রী সুমি আক্তারকে ময়মনসিংহ বাসায় ফেলে রেখে যোগাযোগ বন্ধ করে দেই। এদিকে অসহায় সুমি আক্তার কোন উপায়ন্তর না দেখে তার স্বামীর বাড়িতে গিয়ে স্ত্রীর দাবি নিয়ে অনশন করতে থাকে। পরে সুমি আক্তারকে স্বামী হানিফের পরিবারের লোকেরা এসে মারধর করে ঘর থেকে বের করে মেইন ঘর তালা লাগিয়ে হানিফ মিয়ার পিতা মো. আলাল মিয়া বাড়ি থেকে চলে যায়।

এ বিষয়ে মো. হানিফ মিয়া ও তার পরিবারের সাথে যোগাযোগ করতে গেলে হানিফসহ তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনও বন্ধ পাওয়া যায়। বর্তমানে সবকুল হারিয়ে সুমি আক্তার এখন দিশেহারা হয়ে পড়েছে। না পারছে নিজের বাড়িতে ফিরতে, না পাচ্ছে স্বামীর স্বীকৃতি। তিনি স্থানীয় প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম জানান, এ ব্যাপারে কোন পক্ষ থেকে অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9