বিএনপি মনোনীত ‘প্রার্থীর পায়ে সিজদা’ করতে বলা সেই নেতা বহিষ্কার

১৪ জুলাই ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:২২ PM
রেজাউল করিম টাইগার ও বিএনপির লোগো

রেজাউল করিম টাইগার ও বিএনপির লোগো © সংগৃহীত

‘অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে আমার পায়ে।’ মন্তব্য করা বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগার দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে শনিবার (১২ জুলাই) পাবনার চাটমোহরে নেতাকর্মীদের উদ্দেশ্যে রেজাউল করিম টাইগার বিতর্কিত এ মন্তব্যটি করেন। পরে সামাজিক মাধ্যমে সমালোচনার উঠে।  

রেজাউল করিম টাইগার পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএপির সদস্য বলে জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম টাইগার যে, বক্তব্য প্রদান করেছেন তা বিএনপির নীতি আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বক্তব্যটি নিতান্তই তার ব্যক্তিগত। তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করা হলো। ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত এবং দলের নীতি আদর্শের পরিপন্থি বক্তব্য প্রদানের জন্য তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। তার সাথে দলের যে কোনো পর্যায়ের নেতাকর্মীদের দলীয় সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো।

জানা গেছে, গত ১২ জুলাই বিকেলে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও  চাটমোহর) আসনে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে চাটমোহর উপজেলা  ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন ভাঙ্গুড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম। বক্তব্যের এক পর্যায়ে সিজদা নিয়ে এমন উদ্ভট মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আর যদি কেউ তার (তুহিনের) বিরুদ্ধে অপপ্রচার করেন বা তার সাথে থেকেও বিরোধিতা করেন তার প্রতিফলও তারা পাবেন। এর কোনো বিকল্প নাই।

সে সময় বিষয়টি জানতে জানতে বিএনপি নেতা রেজাউল করিম টাইগারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, রেজাউল করিম কোনোভাবেই এমন বক্তব্য দিতে পারেন না। 

ট্যাগ: বিএনপি
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬