ছাত্রদল নেতার হাতুড়ি পেটায় জাসদ কর্মী নিহত

৩০ জুন ২০২৫, ১০:৪৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
মিরপুর থানা, কুষ্টিয়া

মিরপুর থানা, কুষ্টিয়া © সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে ইউপি ছাত্রদল সভাপতির হাতুড়ি পেটায় জমির (৪৮) নামে এক জাসদ কর্মী নিহতের অভিযোগ উঠেছে। সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিহত জমির মিটন গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শত্রুতার জেরে সোমবার দুপুর আড়াইটার দিকে মিটন গ্রামের মসজিদের কাছে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ, তার সহযোগী নাঈম ও মাজহারুল হাতুড়ি এবং হকিস্টিক দিয়ে জাসদ কর্মী জমিরকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। 

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, দুপুরে শত্রুতার জের ধরে স্থানীয় মসজিদের কাছে জাসদ কর্মী জমিরকে হাতুড়ি-হকিস্টিক দিয়ে পেটায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়েছে। আমি বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬