ফোর্বসে সেরা উদ্যোক্তা কার্টুনিস্ট মিশু ও পাঠাওয়ের ইলিয়াস

০২ এপ্রিল ২০১৯, ০৫:৩৯ PM
মোরশেদ মিশু ও হোসেন ইলিয়াস।

মোরশেদ মিশু ও হোসেন ইলিয়াস। © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফোর্বসের সেরা তরুণ উদ্যোক্তার তালিকায় বাংলাদেশের দুই তরুণ স্থান পেয়েছেন। এরা হলেন- রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা হোসেন ইলিয়াস এবং আলোচিত কার্টুনিস্ট মোরশেদ মিশু। 

এশিয়ার ২৩টি দেশ ও অঞ্চল থেকে ৩০০ জন সফল তরুণ উদ্যোক্তাকে নিয়ে মঙ্গলবার এ তালিকা প্রকাশ করে ফোর্বস। তালিকায় স্থান পাওয়া সবারই বয়স ৩০ বছরের কম।

রাজধানী ঢাকায় এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাইড শেয়ারিং সেবা পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা হোসেন ইলিয়াস। প্রযুক্তি কাজে লাগিয়ে মানুষকে সেবা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় তিনি এ তালিকায় স্থান পেয়েছেন। আর ‘গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ’ কার্টুন নিয়ে তালিকায় এসেছেন মোরশেদ মিশু। এই চ্যালেঞ্জে মিশু বিশ্বজুড়ে চলমান ভয়াবহ বিভিন্ন যুদ্ধের ওপর কার্টুন বা ব্যঙ্গচিত্র তৈরি করে আলোচনায় আসেন। 

প্রতিবেদনে ২০১৯ সালের ‌‌থার্টি আন্ডার থার্টি শিরোনামের এই তালিকা ১০টি বিভাগে ভাগ করা হয়েছে। যেখানে মিডিয়া, মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিভাগে মোরশেদ মিশু প্রথম এবং হোসেন ইলিয়াস কনজ্যুমার টেকনোলজি বিভাগে দশম অবস্থানে রয়েছেন। দুই জনই স্থান করে নিয়েছেন মর্যাদাপূর্ণ ফোর্বসের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সফল তরুণদের তালিকায়।

গত বছর বাংলাদেশ থেকে এ তালিকায় ছিলেন আয়মান সাদিক ও সাজিদ ইকবাল।

জাবির ৭০৪ আসন ফাঁকা, দ্বিতীয় ধাপে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
যেসব এলাকায় আজও ব্যাংক খোলা, লেনদেন যত ঘণ্টা
  • ১৯ মার্চ ২০২৬
দলীয় সরকার, কিছুটা দলীয় লোক তো থাকবেই—ভিসি নিয়োগ প্রসঙ্গে…
  • ১৯ মার্চ ২০২৬
বিএনপির জাতীয় কাউন্সিল কবে, জানালেন মহাসচিব মির্জা ফখরুল
  • ১৯ মার্চ ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন, তদন্তে এল…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence