ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার গুলি, ব্যবসায়ী আহত

১১ জুন ২০২৫, ০৮:৩৬ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:৩২ AM
জাহিদুল বাবু ও সাব্বির হোসেন খোকা

জাহিদুল বাবু ও সাব্বির হোসেন খোকা © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে মামুন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় এলাকাবাসী ওই ছাত্রলীগ নেতাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার ভূলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আটক ছাত্রলীগ নেতার নাম সাব্বির হোসেন খোকা। তিনি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে তাঁকে ছাড়িয়ে আনতে গুলি চালানোর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা জাহিদুল বাবুর বিরুদ্ধে। বাবু জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সাব্বির হোসেন ওরফে খোকাকে আটক করেন স্থানীয় লোকজন। সেখানে যুবদল নেতা বাদল হোসেনের অনুসারী কর্মী-সমর্থকেরাও ছিলেন। সাব্বিরকে আটকের পর বাদলের বাড়ির দিকে নেওয়ার সময় হামলা চালান সাবেক ছাত্রদল নেতা জায়েদুল ইসলাম ও তার লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগের বিষয়ে সাবেক ছাত্রদল নেতা জায়েদুল ইসলাম বাবু বলেন, আমি শুনেছি ছাত্রলীগের খোকনকে লোকজন ধরছিল। সেখানে গোলাগুলি হইছে। কিন্তু আমি সেখানে ছিলাম না। আমি বাসায় ছিলাম।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9