বাংলায় স্বাধীনতার শুভেচ্ছা জানালো লা লিগা

২৬ মার্চ ২০১৯, ১২:৫১ PM
লা লিগার ফেসবুক পেজে

লা লিগার ফেসবুক পেজে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি শুভেচ্ছা জানিয়েছে স্পেনের পেশাদার ফুটবল লিগ- লা লিগা।

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাংলায় এ শুভেচ্ছা জানিয়ে লিগটি তাতে লিখেছে, ‌‘লা লিগা এর তরফ থেকে, সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।' পোস্টে স্প্যানিশ লিগের লোগো ও বাংলাদেশের পতাকা সংযুক্ত করেছে কর্তৃপক্ষ।

ফেসবুক পোস্টটি দেয়ার দু' ঘণ্টার মধ্যেই প্রায় ৩১ হাজার লাইক পড়েছে। মন্তব্য পড়েছে দু'হাজারের বেশি। সাড়ে পাঁচ হাজারের মতো শেয়ার হয়েছে।

এদিকে দিবসটি উপলক্ষে ডুডল প্রকাশ করেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। লাল সবুজের ভেতরে নৌকায় মাঝিদের ছবি দিয়ে ডুডল প্রকাশ করে গুগল।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬