সারাদেশে একযোগে জাতীয় সংগীত ২৬ মার্চ

১৯ মার্চ ২০১৯, ০৭:৫৩ PM
প্রতীকী।

প্রতীকী। © সংগৃহীত

আগামী ২৬ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশন করা হবে। পাশাপাশি একযোগে সারাদেশেও জাতীয় সংগীত পরিবেশিত হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এমন পরিবেশনার আয়োজন করা হয়েছে।

এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে চলমান শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা ২০১৯-এর বিজয়ী দলগুলোকে পুরস্কার প্রদান করা হবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশন দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও সম্ভব হলে বাংলাদেশের সাথে একই সময়ে এবং অন্যরা একই দিনে সুবিধাজনক সময়ে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। মঙ্গলবার প্রকাশিত এক তথ্য বিবরণীতে এসব বিষয়ে জানানো হয়েছে।

ট্যাগ: জাতীয়
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬