শীর্ষ ক্ষমতাধর ৮০ দেশের মধ্যেও নেই বাংলাদেশ

০৬ মার্চ ২০১৯, ০২:১০ PM

© সংগৃহীত

বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ৮০টি দেশের তালিকার মধ্যেও নেই বাংলাদেশ। অথচ মিয়ানমার, শ্রীলংকাসহ এশিয়ার অনেক দেশেরই নাম রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্ট র‌্যাংকিং-২০১৯ এর সবশেষ নাম ছিল এস্তোনিয়ার। অর্থনীতি, কূটনৈতিক প্রভাব ও সামরিক শক্তির বিচারে তালিকাটি তৈরি করা হয়েছে।

তালিকায় ক্ষমতাধর ১০টি দেশের মধ্যে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে রাশিয়া, চীন, জার্মানি ও যুক্তরাজ্যের অবস্থান। 

এছাড়াও ষষ্ঠ স্থানে রয়েছে ফ্রান্স। সপ্তম স্থানের দেশ জাপান। দশম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া সংযুক্ত আরব আমিরাত রয়েছে ১১তম স্থানে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইসরায়েল রয়েছে ৮ম অবস্থানে। আর সৌদি আরব নবম।

২০১৯ সালের সেরা দেশ নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্টের যৌথ উদ্যোগে এই জরিপমূলক গবেষণাটি পরিচালিত হয়।

গবেষণাটিতে প্রতিটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক প্রভাব ও সক্ষমতার দিকটি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সারাবিশ্বের প্রায় ২০ হাজার মানুষের মতামতের ভিত্তিতে এ জরিপটি পরিচালিত হয়।

তালিকা অনুযায়ী বাংলাদেশের প্রতিবেশি মিয়ানমার ৫৩তম পরাশক্তি। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা ৬০। এছাড়া ভারত ১৭তম এবং পাকিস্তান ২২তম অবস্থানে রয়েছে।

তেলের দাম নাটকীয়ভাবে কমে ব্যারেল প্রতি ৮২ ডলারে দাঁড়াল
  • ১১ মার্চ ২০২৬
'আমরা আপনাদের মিত্র, সবচেয়ে ভালো বন্ধু'— ইরানি জনগণকে নেতান…
  • ১১ মার্চ ২০২৬
ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ৩ মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন
  • ১১ মার্চ ২০২৬
ফেনীতে চালককে চাপা দিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • ১১ মার্চ ২০২৬
শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
  • ১১ মার্চ ২০২৬
জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ই…
  • ১১ মার্চ ২০২৬
close