স্বপ্ন উদ্যম ও প্রাণ কেড়ে নেয়া চকের আগুন (ফটো ফিচার)

২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৬ PM
আগুনে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মীরা

আগুনে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মীরা

পুরান ঢাকার চকবাজারে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭০ জনের মধ্যে ৪১ মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী, দুই শিশু ও ৩৭ জন পুরুষ। বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের চুরিহাট্টা এলাকার ওই ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

স্থানীয়রা বলছেন, চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় অনেকের স্বপ্ন, চিরতরে হারিয়ে যায় তাদের উদ্যম এবং আত্মীয়-স্বজনদের শোকের সাগরে ভাসিয়ে বিদায় জানাতে বাধ্য করলে আগুন। দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদকের ক্যামেরায় ওঠে এসেছে চকের আগুনের ভয়াবহতা।

চকবাজারে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

অগ্নিকান্ডে কাওসার আহমেদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র নিহত হয়েছেন। তার রয়েছে দুটি ফুটফুটে যমজ ছেলে-মেয়ে। ঘটনার খবর শুনেই মর্গে ছুটে আসেন কাওসারের দুই ভাই, মা ও স্ত্রী মুক্তা। তাদের কোলে রয়েছে ছোট্ট ফুটফুটে দুই শিশু। তারা কাওসারের যমজ ছেলে-মেয়ে। স্বজনরা ওদের মুখের দিকে তাকাতে পারছেন না। অবিরাম চোখ বেয়ে ঝরছে পানি। তাদের কান্না দেখে অবুঝ শিশু দুটিও কান্না করছেন অনবরত।

কাওসারের জমজ দুই শিশু

গত ২৮ জানুয়ারি ধুমধাম করে মেয়ে আফরুজা সুলতানা স্মৃতির (২৪) বিয়ে দেন বাবা মো. আবুল খায়ের। ভালোই চলছিল মেয়ের নতুন সংসার। কিন্তু বুধবার রাতের আচমকা আগুনে জামাতা মাহবুর রহমান রাজু পুড়ে অঙ্গার হয়।

নববধূ আফরুজা সুলতানা স্মৃতির সঙ্গে বর মাহবুর রহমান রাজু

রিয়া ও রিফাত। দুই বছর আগে বিয়ে হয় তাদের। থাকতেন পুরান ঢাকার চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের ‘ওয়াহিদ ম্যানশন’ ভবনের তৃতীয় তলায়। বুধবার রাতে যখন ওই ভবনে আগুন ছড়িয়ে পড়ে তখন নামতে পারেননি অন্তঃসত্ত্বা রিয়া। এমতাবস্থায় স্ত্রীকে ফেলে জীবন বাঁচাতে পালাতে চাননি রিফাত। তাই নামেননি তিনি। ফলে আগুনে গর্ভের সন্তানসহ দু’জনেরই মৃত্যু হয়েছে।

এদিকে সার্জেন্ট তৈয়েবুরের সামনেই বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টার গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ভবনে। তিনি রাতে সোয়ারীঘাটে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে চকবাজারের চুড়িহাট্টার গলি হয়ে বাসায় ফিরছিলেন। চুড়িহাট্টা মসজিদের সামনে আসার পর তিনি দেখেন, গলিতে ভয়াবহ যানজট। গলিতে ঠাসা মোটরসাইকেল, রিকশা, ভ্যান, প্রাইভেট কার ও ঠেলাগাড়ি। রাত সাড়ে ১০টার পর হঠাৎ বিকট আওয়াজ শুনতে পান তৈয়েবুর।

তৈয়েবুর বলছিলেন, ‘বিস্ফোরণের পর আমি যেখানে মোটরসাইকেল থেকে পড়ে যাই সেই জায়গাটা রাজ্জাক ভবন থেকে ২০-২২ ফুট দূরে। আমি বাইক থেকে পড়ে গিয়ে যদি বাইক উঠতে যেতাম, তাহলেই পুড়ে মরতাম।’ নিজের বাইকটি দেখিয়ে তৈয়েবুর বললেন, ‘মোটরসাইকেলটি পুড়ে কয়লা হয়ে গেছে। আমারও একই অবস্থা হওয়ার কথা ছিল। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন।’

সার্জেন্ট তৈয়েবুর পাশে তার পুড়ে যাওয়া মোটরসাইকেল

 

আগুনে পুড়ে যাওয়া চার তলা রাজ্জাক ভবনের সামনে উদ্ধারকর্মী, সাংবাদিক ও কৌতূহলী মানুষের জটলা। নাসরিন নামে এক তরুণী বাবার ছবি হাতে নিয়ে সবাইকে দেখাচ্ছিলেন। কান্না জড়িত কণ্ঠে বলছিলেন, গতকাল রাত থেকে তাঁর বাবা জয়নাল আবেদিন বাবুলকে খুঁজছেন। পাশেই তাঁদের বাসা। রাত ১০টার দিকে তিনি চা খেতে এসেছিলেন চকবাজারের চুড়িহাট্টা মসজিদের সামনে।

ছবি হাতে বাবাকে খুঁজছেন নাসরিন

বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনামে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ড। বিবিসি, দ্য গার্ডিয়ান, এএফপি, আল জাজিরা, রয়টার্সসহ বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যম গুরুত্ব সহকারে পুরান ঢাকার এই অগ্নিকাণ্ডের খবর প্রচার করছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে চকবাজারের এই অগ্নিকাণ্ডের ঘটনার তাৎক্ষণিক খবর জানানো হচ্ছে। এসব গণমাধ্যমের প্রধান শিরোনামেই রয়েছে চকবাজারের আগুন।

আন্তর্জাতিক গণমাধ্যমে চকবাজারের অগ্নিকাণ্ডের খবর

 

উদ্ধার কাজে কর্মীরা

 

আগুনে পুড়ে যাওয়ার পরের দৃশ্য

 

আগুনে পুড়ে যাওয়া লাশের স্তুপ। পুড়ে অঙ্গার হওয়া লাশে চিন্তে পারছে না স্বজনরা

 

 

 

‘আমগাছটা না থাকলে বেঁচে ফিরতে পারতাম না’
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: ডোমের বীর্য পাওয়ার দাবির যে ব্যাখ্যা দিল পুলিশ
  • ২৭ আগস্ট ২০২৬
ভর্তি কার্যক্রম নিয়ে সমন্বয়হীনতা, তিতুমীর কলেজে এসে ভোগান্ত…
  • ২৭ আগস্ট ২০২৬
বাড়িতে ঢুকে মডেল মুসকানকে কুপিয়ে হত্যা
  • ২৭ আগস্ট ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়…
  • ২৭ আগস্ট ২০২৬
জিম থেকে বের হতেই একের পর এক গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় গা…
  • ২৭ আগস্ট ২০২৬