অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময়ে বাংলাদেশ: স্পীকার

০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৮ PM
স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী

স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী © টিডিসি

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময়ে অবস্থান করছে বাংলাদেশ। দেশে গণমাধ্যমের কর্মপরিধি ও কার্যপরিসর অনেক বিস্তৃত হয়েছে। বিশাল কর্মযজ্ঞকে সামনে রেখে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ট্রাস্টিবোর্ড গঠন করা হয়েছে --যা গণমাধ্যমের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেছেন তিনি।

স্পীকার বলেন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এমন একটি প্লাটফর্ম যা একই সঙ্গে সদস্যদের কল্যাণ সাধন, দক্ষতা বৃদ্ধি, ঝুকিঁ মোকাবেলা, কর্মক্ষেত্রের নতুন সম্ভাবনা সৃষ্টি এবং গবেষণামূলক কাজে সাংবাদিকদের সহয়তার ক্ষেত্র তৈরি করবে।

তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এর প্রথম সম্প্রচার সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করীম। সংগঠনের সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শাকিল আহমেদ।

এর আগে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রথম সম্মেলনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close