১০০ অসচ্ছল পরিবারকে সেনাবাহিনীর ইফতারসামগ্রী বিতরণ

১১ মার্চ ২০২৫, ১২:২৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৪৯ PM
ইফতার বিতরণ করেন জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম

ইফতার বিতরণ করেন জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম © সংগৃহীত

খাগড়াছড়িতে পবিত্র রমজান উপলক্ষে স্থানীয় ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সদর জোন।

মঙ্গলবার(১১ মার্চ) সকালে খাগড়াছড়ি সদর জোনের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম।

এদিন প্রত্যেক স্থানীয় ও অসচ্ছল পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি করে ১০০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শনস্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ-নির্বিশেষে সবাই আমরা একসঙ্গে থাকব এবং একে অপরকে সহায়তা করব।

এ সময় ঈদের আগে খাগড়াছড়ি জোনের এই মানবিক ও সামাজিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্থানীয়রা এমন উদ্যোগের প্রশংসা করেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬