রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

০৮ মার্চ ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০১:০২ PM
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ © সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী এবং একই উপজেলার চাঁদশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮)।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, মোটরসাইকেল চালক ভুলবশত রঙ সাইডে চলে গিয়েছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এই দুর্ঘটনার পর এলাকাবাসী সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬