নিরাপত্তাকর্মীরা পুলিশের দায়িত্ব পালন ও গ্রেপ্তার করতে পারবেন

০৮ মার্চ ২০২৫, ০২:২২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM
সংবাদ সম্মেলনে শেখ মো. সাজ্জাত আলী

সংবাদ সম্মেলনে শেখ মো. সাজ্জাত আলী © সংগৃহীত

রমজান ও ঈদে রাজধানীর নিরাপত্তায়  ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ নিয়োগ দিয়েছে ডিএমপি। ঢাকার বিভিন্ন আবাসিক এলাকা, শপিংমল ও মার্কেটগুলোতে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা এই ফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের গ্রেপ্তারের  ক্ষমতা দেওয়া হয়েছে।   

শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

ডিএমপি কমিশনার বলেন, ‘রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট, শপিংমলগুলো খোলা থাকে।  নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন আবাসিক এলাকা, মার্কেট, শপিং মলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স’ হিসেবে কাজ করানো হবে। তাদের ক্ষমতা থাকবে গ্রেপ্তারেরও। ঢাকা মেট্রোপলিটন আইনবলে এসব লোকবল নিয়োগ দেওয়া হয়েছে।’

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬