ইসলামকে প্রভাবশালী শক্তি হিসেবে টিকিয়ে রাখতে মধ‍্যমপন্থার বিকল্প নেই: আজহারী

০৭ মার্চ ২০২৫, ১০:২০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

এই ভূখণ্ডে ইসলামকে প্রভাবশালী শক্তি হিসেবে টিকিয়ে রাখতে মধ‍্যমপন্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। আজ শুক্রবার (৭ মার্চ) রাত ১০টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আজহারী তার ফেসবুক পোস্টে লিখেছেন, এই ভূখণ্ডে ইসলামকে প্রভাবশালী শক্তি হিসেবে টিকিয়ে রাখতে মধ‍্যমপন্থার বিকল্প নেই। তাই— ইসলামি শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ইসলামবিদ্বেষকে বুদ্ধিবৃত্তিক উপায়ে ডিল করা এবং যৌক্তিকভাবে ইসলামের সৌন্দর্য সমাজে তুলে ধরাই হোক আমাদের লক্ষ্য।’

এদিকে, আজহারীর ফেসবুক পোস্টে এই বক্তব্যে অনেকেই মন্তব্যের ঘরে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ইসলামের প্রকৃত শিক্ষা ও সংস্কৃতির যথাযথ প্রচারের জন্য মধ‍্যমপন্থার গুরুত্বের প্রতি সম্মতি জানিয়েছেন।

 

ট্যাগ: জাতীয়
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
প্রথম নারী এমপি পাচ্ছে মিরসরাইবাসী 
  • ২১ এপ্রিল ২০২৬
পিএসসি-জেএসসি পরীক্ষা পুনরায় চালুর প্রশ্নে যা বললেন শিক্ষাম…
  • ২১ এপ্রিল ২০২৬
ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্…
  • ২১ এপ্রিল ২০২৬
ছয় শর্তে সংসদ অধিবেশন সশরীরে দেখতে পারবেন শিক্ষার্থীরা
  • ২১ এপ্রিল ২০২৬