বিএনপি সমর্থক প্রকৌশলী ও কৃষিবিদদের সংগঠনের দুই কমিটি স্থগিত

০৪ মার্চ ২০২৫, ০৭:০০ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৩ PM
এইবি ও বিএনপির লোগো

এইবি ও বিএনপির লোগো © টিডিসি সম্পাদিত

বিএনপি সমর্থক প্রকৌশলী ও কৃষিবিদদের সংগঠনের দুই কমিটি স্থগিত করা হয়েছে। সোমবার (৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদের নেতৃত্বাধীন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ-এর (AEB) বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

খুব শিগগিরি এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ-এর (AEB) কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। 

আরো পড়ুন: বিএনপি নেতার হামলার পর জবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত

আরো বলা হয়, আহ্বায়ক রাশেদুল হাসান হারুন এবং সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন এগ্রিকালচারিষ্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর (AAB) বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

খুব শিগগিরি এগ্রিকালচারিষ্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর (AAB) কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। 

ট্যাগ: বিএনপি
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950