গোপালগঞ্জে পৌর এলাকায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

০৩ মার্চ ২০২৫, ১১:১০ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
গোপালগঞ্জে পৌর এলাকার ৭১৮টি পরিবারের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ হয়

গোপালগঞ্জে পৌর এলাকার ৭১৮টি পরিবারের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ হয় © টিডিসি

গোপালগঞ্জে পৌর এলাকার ৭১৮টি পরিবারের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভা এ স্মার্ট কার্ড বিতরণ করে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ পৌরসভার হলরুমে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. কাদের সরদার উপস্থিত ছিলেন।

পরে ৭১৮টি পরিবারের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল বলেন, গোপালগঞ্জে ৪০৩৪টি পরিবারের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ হবে। এরমধ্যে প্রথম পয্যায়ে সচলকৃত ৭১৮টি পরিবারের মাঝে এ কার্ড বিতরণ করা হলো। পর্যায়ক্রমে ধাপে ধাপে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, এ কার্ড দিয়ে ৬৬০ টাকা মূল্যে প্যাকেজ কিনতে পারবে পরিবারগুলো। এর মধ্যে রয়েছে ১ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি ডাল ও ১৫০ টাকায় ৫ কেজি চাল।

একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬