রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নারীসহ নিহত ৩

০৩ মার্চ ২০২৫, ১০:২৯ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স

দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স © সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২০২৫ সালের ৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর হক (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী (৬০) ও একই গ্রামের আদরী (৩৫)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে এক নারীসহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছেন। গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রামেক হাসপাতালে যাচ্ছিল।

পথে রাজাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে তিনজন নিহত হন। নিহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে এবং ট্রাক শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও মামলা দায়ের করা হয়নি।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬