রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে যুবক আহত, আটক ১

০৩ মার্চ ২০২৫, ০৯:০৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
আহত সুমন চাকমা

আহত সুমন চাকমা © টিডিসি ফটো

রাঙ্গামাটির জেলা শহরে ছুরিকাঘাতে সুমন চাকমা (৪৫) এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (২ মার্চ) রাত পৌনে ১০টার শহরের কে কে রায় সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। 

ছুরিকাঘাতের ঘটনায় মো. খোকন নামে একজনকে আটক করে পুলিশ। তাকে রাঙ্গামাটির কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। অন্যদিকে, আহত সুমন চাকমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

আহত সুমন চাকমা রাঙ্গামাটি সরকারি কলেজের মাইক্রোবাস চালক। সে জেলা শহরের পিটিআই এলাকার বাসিন্দা। ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত খোকন কে কে রায় সড়ক এলাকার বাসিন্দা। সুমন ও খোকন দুজনই পূর্বপরিচিত।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কোতোয়ালি থানার এক উপপরিদর্শক (এসআই) জানান, ছুরিকাঘাতের ঘটনায় আহত সুমন চাকমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে। এ ঘটনায় খোকন নামে একজন আটকে করে থানায় নেয়া হয়েছে। ছুরিকাঘাতের ঘটনায় আহত হওয়ার তার থেকে ঘটনার কারণ জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলমান। আমরা ঘটনা জানার চেষ্টা করছি।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, ছুরিকাঘাতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আহত সুমন চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, সেটি তদন্ত করে জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে প্রথম দফায় সুমন চাকমা ও খোকন বাকবিতণ্ডায় জড়ান। পরে রাত পৌনে ১০টার দিকে আবারও তারা মারামারিতে জড়ান। এ ঘটনায় খোকনের ছুরিকাঘাতের সুমন চাকমার কানের নিচে কাটা যায়। মারামারির ঘটনায় খোকনও মাথায় আঘাত পেয়েছে।

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার ‘কথিত মডেল’ মিষ্টি …
  • ২৭ মার্চ ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সুখবর
  • ২৭ মার্চ ২০২৬
বন্য হাতি হত্যা করে মাটিচাপা, গোপন করতে ওপরেই ঘর নির্মাণ
  • ২৭ মার্চ ২০২৬
ইরানে হামলা জোরদারের আহ্বান জানিয়েছে সৌদি
  • ২৭ মার্চ ২০২৬
ঢাবিতে ‘সেকেন্ড টাইম’ ভর্তির সুযোগ নিয়ে যা বললেন নতুন উপাচা…
  • ২৭ মার্চ ২০২৬
মেডিকেল কলেজের ক্লাসে ছাত্রীকে প্রেম নিবেদন শিক্ষকের, অতঃপর…
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence